শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হবে

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে দু’দেশের মধ্যে শিগগিরই তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন মনমোহন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। 

দিল্লি সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন। 

মনমোহন সিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী। এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান ড. মনমোহন সিং। 

বৈঠকে মনমোহন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থন রয়েছে। দু’দেশের মধ্যে তিস্তাসহ সব অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধান হবে বলে আশাকরি।

এর আগে বৃহস্পতিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিল্লিতে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন। 

যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে বুধবার (৬ ফেব্রুয়ারি) দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ড. মোমেন। দিল্লি থেকে তিনি আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন।

সূত্র : বাংলানিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১