শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে ৭ মার্চের ভাষণ শোনাতে শিশু যিয়ানের আবদার

আকাশবার্তা ডেস্ক :

জনতার উত্তাল সমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের ৭ মার্চে দেওয়া ভাষণ নিজ কন্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোনাতে চায় লক্ষ্মীপুরের সাড়ে চার বছরের শিশু আহমেদ শেহজাদ যিয়ান।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জনসভায় লাখো মানুষের সামনে মুক্তির সংগ্রামের ঐতিহাসিক সেই ভাষণ দিতে চায় শিশু যিয়ান।
মাত্র তিন বছর ৮ মাস বয়সে ভাষণটি পুরোপুরি শিখে ফেলে যিয়ান। এরপর থেকে তার বায়না, প্রধানমন্ত্রীকে তার ভাষণটি শুনানোর জন্য। লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর আগমনে স্বপ্ন সফল হতে যাচ্ছে, এমনটাই যিয়ানের প্রত্যাশা।
স্বপ্নে বিভোর হয়ে কল্পনায় হারিয়ে যায় লাখ-লাখ জনতার সামনে। সিঁড়ি বেড়ে মঞ্চে উঠবে। কানে বাজবে জয় বাংলা স্লোগান। হাত নেড়ে জানান দেবে, আমি আছি তোমাদের পাশে; থাকবো। করতালি দিয়ে স্বাগত জানাবে সবাই। শুরু করবে ভাষণ, ভাইয়েরা আমার…।
প্রধানমন্ত্রীই পারেন ছোট্ট যিয়ানের ভাষণ শুনে কচি মনের স্বপ্ন পূরণ করতে। আগামী প্রজন্মের শিশুদের মাঝে বঙ্গবন্ধুর দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে।
আহমেদ শেহজাদ যিয়ান লক্ষ্মীপুর শহরের কাকলি শিশু অঙ্গনের প্লে গ্রুপের ছাত্র। সে কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের স্থানীয় সংবাদকর্মী সাজ্জাদুর রহমান ও আফরোজ জাহান নিরু দম্পতির সন্তান। সম্প্রতি একটি অনুষ্ঠানে যিয়ানের ৭ মার্চের বক্তব্য শুনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল ও জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরীসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মুগ্ধ হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮