বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সোমবার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০:৩০ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন পরিচালনায় নিযুক্ত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করবেন।

এ সময় রিটার্নিং অফিসারগণ উপস্থিত থাকবেন। একই দিনে নিজ নিজ হল কর্তৃপক্ষ হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৮ বছর বন্ধ থাকার পর আদালতের নির্দেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে। নির্বাচন অনুষ্ঠানে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সাথে দফায় দফায় বৈঠক করে তারা। গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি ড. মো. আখতারুজ্জামান ১১ মার্চকে ডাকসু নির্বাচনের তারিখ হিসেবে ঘোষণা করেন।

এরই মধ্যে গঠনতন্ত্র সংশোধন ও আচরণবিধি প্রণয়নের কাজ শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন পরিচালনায় উপদেষ্টা কমিটি, চিফ রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারও নিয়োগ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১