বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইমামতি ছেড়ে ইয়াবা বহনকারী

আকাশবার্তা ডেস্ক :

মসজিদে ইমামতি ও মাদরাসার শিক্ষকতা ছেড়ে ইয়াবা পাচারের সময় ওমর ফারুক (৪৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার ব্রীজঘাট মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ওমর ফারুক ঢাকার ধামরাই থানার বেংরোয়া ওমর ফারুকের বাড়ীর আলী আমজাদ হোসেনের ছেলে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় ওমর ফারুক অসংলগ্ন কথার্বাতা বলে। একপর্যায়ে সে ৬ হাজার ইয়াবা থাকার কথা স্বীকার করে।’

তিনি বলেন, ‘কক্সবাজারে সাগর নামে এক ব্যক্তি ওমর ফারুককে ইয়াবাগুলো দেয়। এসব ইয়াবা ঢাকায় নিয়ে গিয়ে সৈকতের কাছে হস্তান্তরের কথা ছিল। এভাবে প্রতিবার ইয়াবা নিয়ে গেলে ১৫-১৬ হাজার টাকা পায় ওমর ফারুক।’

মোহাম্মদ মহসীন বলেন, ‘এ পর্যন্ত ৬ বার কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান নিতে ওমর ফারুক সক্ষম হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ওমর ফারুক।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১