বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কমলনগরে ৬ মামলার আসামি ডাকাত মানুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানু (৪৪) নামের এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে কমলনগর উপজেলার চরকাদিরা এলাকার মতলব মাঝির পরিত্যাক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে দুই ডাকাতদলের গোলাগুলিতে নিহত হয়েছে মানু ডাকাত। তার বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

নিহত মাইন উদ্দিন স্থানীয় সুলতান আহাম্মদ পাটোয়ারির ছেলে।

কমলনগর থানার ওসি তদন্ত মো. আলমগীর হোসেন জানান, ডাকাত দলের অন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া যায় অস্ত্র ও গুলি।

পরে তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাত মানু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালির চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় ৬টি মামলা রয়েছে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১