শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

বেগমগঞ্জে ভোট কেন্দ্রে হামলা : আহত যুবলীগ কর্মী আলাউদ্দিনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সাহায্য কামনা

বেগমগঞ্জ প্রতিনিধি :

জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জে প্রতিপক্ষ বিএনপির কর্মী সমর্থকদের হামলায় গুরুত্বর আহত যুবলীগ কর্মী আলাউদ্দিন খাঁন চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। প্রথমদিকে স্থানীয় এমপি মামুনুর রশিদ কিরণ চিকিৎসার জন্য যত সামান্য আর্থিক সহায়তা করলেও পুরোপুরি তার চিকিৎসা করানো সম্ভব হয়নি। আহত আলাউদ্দিন আমানউল্যাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের চৌকিদার বাড়ির নুরুল হুদার ছেলে।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে বেলা একটার দিকে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউপির খাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালায় বিএনপি কর্মীরা। এতে আওয়ামীলীগ সমর্থিত নৌকার এজেন্ট ইউনিয়ন যুবলীগের সদস্য আলাউদ্দিন খাঁন গুরুত্বরভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ন্যাশনাল হসপিটালে এবং আশঙ্কাজনক অবস্থায় ঢাকা অর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার চিকিৎসা শেষ না করেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

আলাউদ্দিনের স্বজনরা জানান, ভোটকেন্দ্রে নৌকার এজেন্ট হওয়ায় বিএনপির কর্মীদের হামলায় তার পায়ের হাঁড় ভেঙ্গে অনেকটা পঙ্গু হয়ে গেছে। আজ প্রায় দু’মাস হয়েছে কিন্তু তার খোঁজখবর নিচ্ছেন না স্থানীয় আওয়ামীলীগসহ দলের শীর্ষ কোনো নেতা।

স্বজনরা বলেন, আলাউদ্দিনের উন্নত চিকিৎসার জন্য তাকে আবারো পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করাতে হবে। কিন্তু টাকার অভাবে নিতে পারছিনা। তারা আলাউদ্দিনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ দলের শীর্ষ নেতাদের আশু সহযোগিতা কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১