রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

আত্মসমর্পণ করেছেন ১০২ মাদক ব্যবসায়ী

আকাশবার্তা ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাত থেকে ফুল নিয়ে আত্মসমর্পণ করেছেন ১০২ মাদক ব্যবসায়ী।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী, বিশেষ অতিথি শাহীন আকতার, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, মো. জাফর আলম (এমপি), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মে. কামাল হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।

অন্যদের মধ্যে বিজিবির রিজিউন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল সাজেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশের বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যে, আত্মসমর্পণের জন্য প্রস্তুতি নেওয়া এরকম শতাধিক মাদক ব্যবসায়ীকে শুক্রবার পুলিশের সেফহোম থেকে টেকনাফে নিয়ে আসা হয়েছে। যাদের মধ্যে ২০ থেকে ৩০ জন শীর্ষ ইয়াবা ব্যবসায়ীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত রয়েছেন ৫৫ থেকে ৬০ জন। এদের মধ্যে বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই আবদুর শুক্কুরসহ অন্তত ১০ জন নিকটাত্মীয় রয়েছেন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, এ অনুষ্ঠানে শতাধিক ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করবেন। তবে এ সংখ্যা একটু কম বেশি হতে পারে। এদের মধ্যে চিহ্নিত এবং তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীও আছেন অর্ধশতাধিক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১