মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনা, চাঁদাবাজি ও হয়রানি রোধে পুলিশের মতবিনিময় সভা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনা, চাঁদাবাজি ও হয়রানি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে স্থানীয় পরিবহন মালিক, শ্রমিকদের নিয়ে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ সভার আয়োজন করা হয়।

এতে টি আই (ট্রাফিত প্রশাসন) মামুন আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পুলিশের সেবা নিন, চাঁদাবাজ থেকে দূরে থাকুন। চালক ও মালিকদের রশিদ ছাড়া কোন ধরণের চাঁদা না দেওয়ার আহবান জানান পুলিশ সুপার। এ সময় তিনি পুলিশের পক্ষ থেকে প্রতিমাসে দুই দিনব্যাপী চালকদের প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে ট্রাফিক পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন। সড়ক দুর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণ, অতিরিক্ত যাত্রী না উঠানো, যত্রতত্র গাড়ি থামানো ও পার্কিংয়ের বিষয়ে দিক নির্দেশনা দেন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন।


আরো উপস্থিত ছিলেন, ডিবি পুলিশের ওসি মোক্তার হোসেন, লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেনসহ বাস-মিনিবাস ও সিএনজি অটোরিকশার মালিক শ্রমিক নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০