মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
প্রতীকী ছবি

কমলনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রতিনিধি, রামগতি (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের কমলনগরে ভুলূয়া নদীর ওপর বাঁধ থেকে পড়ে পানিতে ডুবে হাসনা আক্তার (৯) ও মো. হামিদ (১.৫) নামের দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের করুনানগর এলাকা সংলগ্ন ৭নং ওয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হাসনা ও হামিদ চরকাদিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা পোশাক শ্রমিক হোসেন আহাম্মদের ছেলে-মেয়ে। স্থানীয় ইউপি সদস্য জিন্নাহ ভূঁইয়া ঘটনাস্থল থেকে দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত দুই শিশুর দাদি নুরজাহান বেগম জানান, বাড়ির পাশে ভুলূয়া নদীতে বাঁধ দিয়ে স্থানীয় কিছু ব্যক্তি মাছ শিকার করে। ওই বাঁধের উপর দিয়ে ছোট ভাই হামিদকে কোলে নিয়ে বোন হাসনা পারাপারের সময় তারা দুই ভাই-বোন নদীতে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিব বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে পানিতে থেকে উদ্ধার করে দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন বলেন, নদীতে বাঁধ দিয়ে যারা মাছ চাষ ও মাছ শিকার করছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০