শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীলতা প্রত্যাশা করি : তথ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

গণমাধ্যমের কাছ থেকে আমরা দায়িত্বশীলতা প্রত্যাশা করি। আমরা বাংলাদেশের গণমাধ্যমের মান ও উৎকর্ষতা যুক্তরাজ্যের পর্যায়ে নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার প্রেস কাউন্সিলের নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের যেকোনও দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকরা অধিকতর স্বাধীনতা ভোগ করছে। ভুল সংবাদ প্রচার করায় যুক্তরাজ্যে অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। অনেক কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়েছে এবং অনেক প্রতিষ্ঠানকে জরিমানাও গুনতে হয়েছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যসচিব এম এ মালেক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, প্রেস কাউন্সিলের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮