রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন।

পুলিশ জানায়, আজ সকালে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের নবীনগরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে অন্য একটি অভিযানে উপজেলার মান্দারী বাজার এলাকা থেকে জিয়াউর রহমান ওরফে মান্থলি জিয়া (৪০) ও সাইদুল ইসলাম (২৮) নামে আরো দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার দিঘলী নবীনগর গ্রামের মৃত বনি আমিনের ছেলে ফরহাদ হোসেন, দক্ষিণ মান্দারী গ্রামের মৃত মমিন উল্লার ছেলে মো. জিয়াউর রহমান এবং একই গ্রামের আবদুর রহিমের ছেলে সাইদুল ইসলাম।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১