বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অপারেশন ছাড়াই একসঙ্গে ৭ সন্তানের জন্ম!

এক্সক্লুসিভ ডেস্ক :

গত সপ্তাহে ইরাকের পূর্বাঞ্চলের দিয়ালি প্রদেশে একটা বা দুটি নয় এক সঙ্গে সাত সন্তানের জন্ম দিয়েছেন এক মা, তাও আবার কোনও অপারেশন ছাড়া! জন্ম নেয়া শিশুদের মধ্য ছয়টি মেয়ে এবং একটি ছেলে। সব সন্তান ও ২৫ বছর বয়সী ওই মা সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ছয় মেয়ে ও এক ছেলেকে নিয়ে সদ্য সন্তান জন্মদানকারী মা ভালোই আছেন।

এদিকে, শিশুগুলোর বাবা ইউসেফ ফাদল বলেন, আমরা আসলে কল্পনাও করিনি। খোদার উপহার আমরা সানন্দে গ্রহণ করেছি। এখন থেকে ১০ শিশুসন্তানের দেখভাল করতে হবে।

উল্লেখ্য, কিছু দিন আগে লেবাননের সেইন্ট জর্জেস হাসপাতালে এক মা একই সঙ্গে তিন মেয়ে ও তিন ছেলে জন্ম দেন।

সূত্র : দ্য ডেইলি মেইল

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০