শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চটের ব্যাগে বাজার করতে হবে : মেয়র সাঈদ খোকন

আকাশবার্তা ডেস্ক :

পলিথিনের বদলে চটের ব্যাগে বাজার করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর লালবাগ কেল্লার সামনে থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নাগরিকরা একটু সচেতন হলেই পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব হবে। এ জন্য যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং পলিথিনের বদলে চটের ব্যাগে বাজার করতে হবে।’

মেয়র বলেন, ‘এ শহরে প্রতি বর্গকিলোমিটার এলাকায় লাখো মানুষ বাস করে অথচ বিশ্বের অন্যান্য ভালো শহরে এ পরিমাণ জায়গায় বাস করে ৩-৪ হাজার মানুষ। তাই আমাদের এ শহরটা পুরোপুরি পরিচ্ছন্ন হতে হলে সবার আগে নাগরিকদের সচেতন হতে হবে।’

সাঈদ খোকন বলেন ‘আগেকার মানুষ বাজারে যেত চটের ব্যাগ বাসা থেকে নিয়ে, আর মাছ কেনার জন্য খালুই জাতীয় একটা পাত্র ব্যবহার করতো। কিন্তু এখন আমরা খালি হাতে বাজারে গিয়ে বিভিন্ন ব্যাগে বাজার নিয়ে আসি। আর সে ব্যাগগুলো বাইরে ফেলে দেই। এতে আমাদের শহর আরও অপরিচ্ছন্ন হয়। তাই শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হতে হবে। বাসায় গিয়ে বাবা-চাচা, দাদা বা আত্মীয়-স্বজনদের বলবে উনারা যেন চটের ব্যাগ নিয়ে বাজারে যায়। এভাবেই সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হলেই আমরা এবং আমাদের আগামী প্রজন্ম একটি সুস্থ্য, পরিচ্ছন্ন শহর উপহার পাবে।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এবং নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম, এফবিসিসিআই পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জাহিদ হোসেন, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০