সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কীর্তিমানদের অনুসরণে জীবন গড়, নতুন প্রজন্মকে শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

কীর্তিমানদের জীবন অনুসরণ করে নিজেদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একুশে পদক প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

একুশে পদক পাওয়া গুণীজনদের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে যারা একুশে পদক পেয়েছেন তারা আমাদের গুণীজন। তারা স্ব স্ব ক্ষেত্রে কীর্তিমান। দেশ ও জাতির জন্য তাদের বিশাল অবদান রয়েছে, সেই অবদানের কথা সব সময় আমরা স্মরণ করি।

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, আমি মনে করি আগামীদিনের প্রজন্ম কীর্তিমান মানুষদের অনুসরণ করে নিজেদের জীবন গড়ে তুলবে।

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, এই দেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে চাই। এটাই আমাদের লক্ষ্য। আর সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। 

পদকপ্রাপ্তদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি

একুশের মহান চেতনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা মাথা উঁচু করে চলবো। একুশ আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে চলার, একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করার, শিখিয়েছে কিভাবে নিজের অস্তিত্ব রক্ষা করা যায়, কিভাবে নিজের মাতৃভাষাকে রক্ষা করা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930