আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পন করেন।
এদিকে জেলা প্রশাসনের আয়োজনে সকালে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, জেলার বিভিন্ন স্কুল, কলেজে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ দিকে জেলার চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, চন্দ্রগঞ্জ থানা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
