শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুর সদরে সালাহ উদ্দিন টিপু স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদরে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন, একেএম সালাহ্ উদ্দিন টিপু। রোববার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পৌর শহরে সদর উপজেলার পূর্ব, পশ্চিম ও পৌর যুবলীগের আয়োজনে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। এতে যুবলীগ নেতাকর্মীরা সালাহ্ উদ্দিন টিপুকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেন।

এ সময় যুবলীগ নেতারা জানান, সালাহ্ উদ্দিন টিপু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করলে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করবেন।

যুবলীগ নেতারা বলেন, লক্ষ্মীপর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু। কিন্তু জেলা যুবলীগ সভাপতি টিপুকে নৌকা প্রতীক দেয়া হয়নি। এতে হতাশা প্রকাশ করেছেন যুবলীগসহ তৃণমূলের নেতাকর্মীরা।

সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে ও সদর (পশ্চিম) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক মাহাবুবের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সদর (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, (পশ্চিম) যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইসমাইল মেম্বার, পৌর যুবলীগের ছগির পাটওয়ারী, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন আরিফ, ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, মিজানুর রহমান মিজান, আনোয়ার হোসেন শাহী, কুদ্দুস পাটোয়ারি, আরমান হোসেন, রাকিব পাটোয়ারি প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১