শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় রায়ে স্বামী সুমন প্রকাশ লিটনের (৩০) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। সোমবার দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম চৌধুরী এ রায় প্রদান করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর আদালতের সরকারি কৌশলী (পিপি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের ঢাকার গার্মেন্টস শ্রমিক রাশেদা বেগম মুক্তাকে (২৩) ২০০৯ সালের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সুমন প্রকাশ লিটন বিয়ে করে। ২০১৪ সালের শেষের দিকে তারা ৪ বছরের কন্যা সুবর্ণাকে নিয়ে কমলনগরের বাড়িতে আসে। একপর্যায়ে সুমন বাড়ির পার্শ্ববর্তী ইটভাটায় কাজ নেয়। যৌতুকের দাবি ও কারণে অকারণে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। স্ত্রীকে মারধর করায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়। ২০১৫ সালের ৯ মার্চ রাতে তারা ঘরের একটি রুমে ঘুমিয়ে পড়ে। ভোরে দু’জনের দস্তাদস্তির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে যায় পাশের রুমে থাকা তার বোন পেয়ারা বেগম। এ সময় স্বামী লিটন দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন রাশেদার গলাকাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে।

এ ঘটনায় পরদিন নিহতের ভাই আবদুর জাহের বাদি হয়ে কমলনগর থানায় সুমনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত স্বামীর মৃত্যুদন্ডের আদেশ দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১