সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

হাইকমিশনার রিভা গাঙ্গুলি ঢাকায় আসছেন ১ মার্চ

আকাশবার্তা ডেস্ক :

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস ঢাকায় আসছেন পহেলা মার্চ (শুক্রবার)। তিনি বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন।

দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি ঢাকা থেকে গত ৭ জানুয়ারি বিদায় নিয়েছেন। শ্রিংলা এখন যুক্তরাষ্ট্রে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তবে শ্রিংলা বিদায় নেওয়ার আগেই ঢাকায় দেশটির নতুন হাইকমিশনার হিসেবে ঘোষণা দেওয়া হয়, রিভা গাঙ্গুলি দাসকে। রিভা গাঙ্গুলি আগামী পহেলা মার্চ ঢাকায় আসছেন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রিভা গাঙ্গুলি দাস। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮৬ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগদানের আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে অধ্যাপনাও করেছেন।

আইসিসিআরের মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে তিনি নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন মিশনে তিনি কাজ করছেন। রিভা গাঙ্গুলি এর আগে ঢাকায় আইসিসিআর-এ ও কাজ করেছেন। সে হিসেবে বাংলাদেশে তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930