বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে অজ্ঞাত তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে অজ্ঞাত পরিচয়ের এক তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপির টক্কারপোল নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, বিকালে টক্কারপোল এলাকার খালে বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মফিজ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরীর পর থানায় নিয়ে আসেন। অজ্ঞাত পরিচয়ধারী লাশের আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর হবে।

পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যার পর ওই তরুণের মরদেহটি প্লাষ্টিকের বস্তায় ঢুকিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। তবে কে বা কাহারা কেন হত্যা করল এ বিষয়ে কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অজ্ঞাত তরুণের লাশের নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১