শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অগ্নিকাণ্ডেই দুই বান্ধবীর মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

ফাতেমা-তুজ-জোহরা ওরফে বৃষ্টি ও রেহনুমা তাবাসসুম দোলা সংস্কৃতিকর্মী দুই বান্ধবীকে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ছয় মিনিট আগে নন্দকুমারদত্ত গলিতে দেখা গেছে একটি ভিডিও ফুটেজে। আর ওই গলিটিই পুরান ঢাকার চুড়িহাট্টায় গিয়ে মিশেছে।

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের রাত থেকেই দুই বান্ধবী নিখোঁজ রয়েছেন। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। তবে পুলিশ নিশ্চিত হয়েছে, গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে তারা দুজন নিহত হয়েছেন। কিন্তু অগ্নিকান্ডের ঘটনার আট দিন পার হলেও এখনো তাদের লাশের খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ বৃষ্টি গার্হস্থ্য অর্থনীতি কলেজে চাইল্ড কেয়ার বিভাগের শিক্ষার্থী, আর দোলা ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইনের শিক্ষার্থী। তাদের দু’জনের বাসা চকবাজার এলাকায় এবং ছোটবেলা থেকেই তারা ঘনিষ্ঠ বান্ধবী। তাদের নিখোঁজের ঘটনায় চকবাজার থানায় গত ২০ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ দোলার বাবা দলিলুর রহমান দুলাল।

ওই জিডিতে তিনি উল্লেখ করেন, দোলা আর বৃষ্টি শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠান শেষে তাদের চকবাজার থানা হাজী রহিম বক্স লেন ও লালবাগের বাসায় ফেরার সময় নিখোঁজ হন। এদিকে চকবাজার থানার উল্টো দিকের গলিতে একটি বেসরকারি ব্যাংকের সিসি ক্যামেরায় ওই ফুটেজ রক্ষিত রয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত হয়েছেন। তারা দেখেছেন, দুই বান্ধবী এগোচ্ছেন রিকশায়। হাসিমুখে দোলা কিছু একটা বলছেন বান্ধবীকে। দুজনেরই কোলের ওপর ব্যাগ। পরনে শাড়ি। আর ঘড়িতে সময় তখন রাত ১০টা বেজে ২৫ মিনিট ৫৫ সেকেন্ড।

চুড়িহাট্টায় অগ্নিকান্ডের সূত্রপাত ১০টা ৩১ মিনিটে। অগ্নিকান্ডের এক সপ্তাহ পরও চকবাজার থানার হাজী রহিম বক্স লেনস্থ বৃষ্টির মা সামছুন্নাহার তার মেয়ের জন্য নির্বাক দিনাতিপাত করছেন তিনি শুধুই তার মেয়ের সন্ধান চাচ্ছেন। আর বৃষ্টি নিখোঁজের সন্ধানে তার দাদী আয়শা খাতুন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ঢাকায় এসেছেন। বৃষ্টির বাবা ব্যবসা ছেড়ে বাসায় বসে থাকতেন। বৃষ্টির দাদী গত বৃহস্পতিবার তাকে বুঝিয়ে তার দোকানে পাঠিয়েছেন।চুড়িহাট্টার অগ্নিকান্ডের ঘটনায় দুই বান্ধবী নিহত হওয়া সন্দেহে ঢাকা মেডিকেলেও ছুটে গিয়েছিলেন তাদের স্বজনরা। কিন্তু তারা কোনো লাশই শনাক্ত করতে পারেননি। চুড়িহাট্টার অগ্নিকান্ডে ৬৭টি পোড়া লাশ উদ্ধার করা হয়। তার মধ্যে ১৯টি এখনো শনাক্ত হয়নি। এই ১৯টি লাশ ২৩টি পরিবার দাবি করেছে। তাদের শনাক্ত করতে ২৩ পরিবারের ৫৮ জনের ডিএনএ নমুনা নিয়েছে সিআইডি। আর বৃষ্টি ও দোলার পরিবারের সদস্যরাও ডিএনএ নমুনা দিয়েছেন সিআইডিকে। নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টি দুই ভাই এক বোনের মধ্যে সবার বড়। তার এক ভাই সাহিদুল ইসলাম সানি এইচএসসি পরীক্ষার্থী।

আর ছোট ভাই সামি জাবের ওরফে শুভ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের মোবাইল ফোন পুলিশ ট্র্যাক করে শতভাগ নিশ্চিত হয়েছে, নিখোঁজ দোলা ও বৃষ্টি চুড়িহাট্টার অগ্নিকান্ডেই নিহত হয়েছেন। লালবাগ থানার ওসি সুবাস চন্দ্র সাহা এ তথ্য জানিয়েছেন। তারা চকবাজার থানার হায়দার বক্স লেন থেকে পাওয়া একটি ভিডিও ফুটেজ থেকেও নিশ্চিত হয়েছেন। চুড়িহাট্টার শাহী মসজিদের সিসিটিভি ক্যামেরায় বৃষ্টি ও দোলার অবস্থান দেখা গেছে। দুর্ঘটনার কয়েক মিনিট আগে রিকশায় দেখা গেছে ওই দুই শিক্ষার্থীকে চুড়িহাট্টার শাহী মসজিদের পাশের গলিতে। শুধু তাই নয়, দুই বান্ধবীর পরিবার সেই সিসিটিভি ফুটেজ দেখে তাদের অবস্থান নিশ্চিত করেছে। তারা তাদের মেয়েদের ফিরে পাওয়ার কিঞ্চিত আশা বেঁচে থাকলেও সেই সিসিটিভি ফুটেজের পর সেই আশাও ছেড়ে দিয়েছেন।

অপরদিকে, ওই মেধাবী দুই বান্ধবীকে ফিরিয়ে দেয়ার কথা বলে তাদের ব্যবহৃত নম্বর থেকে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে প্রতারকরা। তারা নিখোঁজ বৃষ্টির বাবা জসিম উদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু দোলার বাবা প্রতারকদের টাকা দেননি। দোলার বাবা দলিলুর রহমান দুলাল জানান, তার মেয়ে যে মোবাইল নম্বর ব্যবহার করত, সেই নম্বর দিয়েই একজন ফোন দিয়েছিল। পরে ফোন পেয়ে বাসার সবাইকে একত্র করেছিলেন। এরপর একজন ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে তাকে ৫০ হাজার টাকা বিকাশে পাঠানো হয়।তিনি আরো জানিয়েছেন, মেয়েকে পাওয়ার জন্য নিজের কিডনি বিক্রি করতে রাজি আছেন।

কিন্তু ওই চক্রের ৫০ হাজার টাকার কথা শুনে তার বিশ্বাস হয়নি। কারণ একজন মানুষের দাম তো এত অল্প হওয়ার কথা নয়। তারপরও মেয়েকে পাওয়ার আশায় এ তথ্য আগে কাউকে বলেননি। আর টাকা দেয়ার পর থেকেই ওই নম্বরটি বন্ধ রয়েছে। দুই বান্ধবী নিখোঁজের ঘটনার তদন্ত শেষপর্যায়ে বলে পুলিশের এক সূত্রে জানা গেছে। নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা প্রতারণা করে দুই পরিবারের কাছ থেকে মেয়েদের সন্ধানের নামে টাকা হাতিয়ে নিয়েছে, তাদের খোঁজা জরুরি।

গতকাল সন্ধ্যায় লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস চন্দ্র সাহা জানান, ‘আমরা নিশ্চিত হয়েছি, নিখোঁজ দুই শিক্ষার্থী আগুনে পুড়েই মারা গেছে। এখন তাদের লাশ শনাক্তের বিষয়টি বাকি বলে জানান তিনি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১