শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুর এন.আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

উৎসব-মুখর পরিবেশে লক্ষ্মীপুর এন. আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণের গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিতদের নাম ঘোষণা করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

নির্বাচনে ৭টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ৩২৫ জন ছাত্রছাত্রী ভোটাধিকার প্রয়োগ করে তাদের মনোনিত প্রার্থীকে বিজয়ী করে। পঞ্চম শ্রেণির ফাতিন মাহতাব লাবিব ১৪১ ভোট, পিংকি আক্তার ১৩৩ ভোট, ফারিহা হোসেন রাহি ১০১ ভোট, ৪র্থ শ্রেণির সায়মা মুশতাহা ১৫৯ ভোট, সাবরিনা ইসলাম ১১৫ ভোট, তৃতীয় শ্রেণির সাদিয়া নুশরাত কোনাল ১২৩ ভোট ও সোহাগ হোসেন ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীরা ভোট প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন, এন আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদা নাজনীনসহ সহকারী শিক্ষক, শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০