আকাশবার্তা ডেস্ক :
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (০৪মার্চ) বঙ্গবন্ধু মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ডা. কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরর শারীরিক অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হচ্ছে। ডা. দেবি শেটি নিজে এই সিদ্ধান্ত দিয়েছেন।
গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য তাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হয়েছে একটি অ্যাম্বুলেন্স।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আগের দিন থেকে অপেক্ষায় থাকা এয়ার অ্যাম্বুলেন্সে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজোবেথ হাসপাতালে।
ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠী ঢাকায় এসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তার সঙ্গে কথা বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত জানান।
বঙ্গবন্ধু মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া বলেন, জটিলতা বাড়তেই পারে, যেহেতু তার শ্বাসকষ্ট, ডায়াবেটিস, প্রেসার ও রক্তে ইনফেকশন আছে। ইনফেকশন ১৫ হাজার ২৬ হাজার হয়েছে। তবে গতকালের চেয়ে আজ তার অবস্থা স্থিতীশীল। সেফ পজিশনে আছে।
বিদেশে নেয়ার বিষয়ে কনক কান্তি বলেন, ডা. দেবী শেঠির বলেছেন এমন রোগির ক্ষেত্রে আমরাও অনেক সময় শিফট করি। আপনারা চাইলে শিফট করতে পারেন। এখানে এটেন্ডেন্টদের উপস্থিতি, অনেক ডাক্তারও আসছেন, সব মিলয়ে পরিস্থিতি সামাল দিতে যেহেতু আপনারা হিমশিম খাচ্ছেন। শিফট করতে চাইলে এখনই উত্তম সময়।
তিনি বলেন, আমরা এ মেসেজ প্রধানমন্ত্রীকে জানিয়েছি। যতদ্রুত সম্ভব সিঙ্গাপুর নেয়া হবে।
এর আগে দুপুর দেড়টায় ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে পৌঁছান দেবী শেঠি। অবস্থা পর্যবেক্ষণের পর ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দেন তিনি।
ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে স্থানান্তর করার জন্য ইতিমধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থাকা তার সকল তল্পিতল্পা গুছানো হয়। অর্থাৎ সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি সম্পন্ন ছিল।

এর আগে সোমবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে ডা. শেঠি পৌঁছালে তাকে স্বাগত জানান, বিএসএমএমইউর প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ।
রোববার (০৩ মার্চ) ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম করার পর ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর একটি ব্লক স্টেন্টিংয়ের (রিং) মাধ্যমে অপসারণ করার পর কাদেরের অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে আবার অবনতির দিকে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে নেওয়া হয়।