এরশাদ বলেন, জাপার নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খুলনা থেকে ছয় জনের নামের তালিকা পাওয়া গেছে। যোগ্যতার ভিত্তিতে তাদর নাম প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে। সকল ভেদাভেদ ভুলে যেয়ে দলকে আরও সুসংগঠিত করতে তৃণমূলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়, খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জাতীয় পার্টি আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি নির্বাচন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ খায়রুল ইসলাম। আসন্ন কেসিসি নির্বাচনে জাপা’র মেয়র মনোনীত প্রার্থী এসএম মুশফিকুর রহমানের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন কেক কাটার মধ্যদিয়ে ঘোষণা করা হয়।
বিশেষ অতিথি ছিলেন পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, পার্টির যুগ্ম-মহাসচিব ও জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম মধু, পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মুজিবর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তৈমুর হোসেন শাহীন। এছাড়া প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, হুসেইন মোহাম্মদ এরশাদের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯ জন আইনজীবী চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদান করেছেন।
যোগাদানকারীরা হলেন- এ্যাড. মোঃ হাফিজুর রহমান শান্ত, মোঃ মাসুম বিল্লাহ, কাজল শেখ, এমদুল হক, মিজানুর রহমান, শরিফুল মল্লিক, এ এ এম মমিনুজ্জামান, খন্দকার মোঃ মহাসিন, শংকর রায়, রাম প্রসাদ রায়, শওকত আলম, বন্দরা রায়, এসএম জি নেওয়াজ, মোঃ ফরিদী হাসান, সৈয়দ তৌফিক উল্লাহ প্রমুখ।