সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা হবে থানা : লক্ষ্মীপুরে আইজিপি

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, থানা হবে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা, ভয়ের নয়। থানা হবে সেবার কেন্দ্র বিন্দু, থানা হবে সেবা নিতে আসা লোকজনের দুঃখ কষ্ট লাগবের স্থান। পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে আইজিপি বলেন, জনকল্যাণে পুলিশের অবস্থান নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট থানার ওসি এবং জেলার এসপিকে। নিরীহ মানুষকে কোনভাবেই হয়রানি করা যাবেনা। দেশের মানুষ নির্বিঘেœ সার্ভিস পেতে পুলিশকেই প্রমাণ করতে হবে পুলিশ জনগণের বন্ধু।

বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ প্রধান।

লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক আরো বলেন, বাংলাদেশকে যেভাবে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করা হয়েছে, ঠিক সেভাবেই মাদক মুক্ত করা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গঠনে ভিশন-২০৪১ বাস্তবায়নে সচেষ্ট থাকবে পুলিশ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের ভূমিকা কি থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক পুলিশ পেশাগত দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে, তারা পেশাগত দায়িত্ব পালন করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন।
অন্যান্যের মধ্যে আরো ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরআগে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে নবনির্মিত চন্দ্রগঞ্জ থানা ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি।

গণপূর্ত বিভাগের অর্থায়নে ৪তলা বিশিষ্ট এ ভবন নির্মাণে ব্যয় হয় ২ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930