শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আর্মি স্টেডিয়ামে চলছে ‘জয় বাংলা কনসার্ট’

বিনোদন ডেস্ক :

চলছে অগ্নিঝড়া মার্চ মাস। এ মাসেই সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন ৭ মার্চের ভাষণ। এ মাসের ২৬ মার্চ তিনি দিয়ে গেছেন স্বাধীনতার ঘোষণা। তাই মার্চ মাসটি বাঙালির কাছে গৌরবময় ইতিহাসের মাস।

নতুন প্রজন্ম এই মাসকে স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছে গানে গানে। তাই ৭ মার্চ আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা কনসার্ট’। এরইমধ্যে শুরু হয়ে গেছে কনসার্ট।

এতে অংশ নেবে আর্টসেল, চিরকুট, নেমেসিস, লালন, ক্রিপটিক ফেইট, বে অব বেঙ্গল, শূন্য ও আরবোভাইরাস ব্যান্ড। তারা নিজেদের গানসহ গাইবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। এছাড়াও আয়োজনে দেখানো হবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের ইতিহাস। প্রতিবছর কনসার্টটি আয়োজন করে সিআরআই ইয়ং বাংলা।

‘জয় বাংলা কনসার্ট’- এ প্রথমেই মঞ্চে পরিবেশন করতে ওঠে ব্যান্ড দল বে অব বেঙ্গল। তারা প্রথমবারের মতো অংশ গ্রহণ করছে এই কনসার্টে। ব্যান্ডটি শুরু করে ‘একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গান দিয়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০