শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শিবির না করাই ছিল মাদরাসা ছাত্রটির অপরাধ

আকাশবার্তা ডেস্ক :

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ‘শিবির না করার অপরাধে’ এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ মো. ইমরান হোসেনের (৩৮) বিরুদ্ধে। গতকাল শনিবার রাত নয়টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের কৈয়ার খালপাড় হাফেজিয়া মাদরাসায়।

মারধরের শিকার ওই ছাত্রের নাম মো. বায়েজিদ বোস্তামি (১৪)। তার বাবার নাম মোস্তফা বেপারি।ঘটনার পর আহত অবস্থায় বায়েজিদকে শরণখোলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে গিয়ে বায়েজিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মাদরাসার প্রধান শিক্ষক ইমরান হোসেন তাকে ছাত্রশিবিরের কর্মী হিসেবে কাজ করার জন্য চাপ দিচ্ছিলেন।

কিন্তু সে রাজি না হওয়ায় গতকাল রাতে তাকে পেটাতে থাকেন ইমরান। এতে সে আহত হয়।প্রধান শিক্ষক ইমরান হোসেনের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি জানান, বায়েজিদ তার কথা না শোনায় তিনি শাসন করেছেন। এছাড়া যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। তিনি এমন কোনও কারণে বায়েজিদকে মারধর করেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০