বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ২৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল কেবিনেট নির্বাচন সম্পন্ন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে একযোগে জেলার ২৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচনে শিক্ষার্থীদের ভোট গ্রহণ করা হয়। বিদ্যালয়গুলোর শিশু শিক্ষার্থীরা উৎসব-মুখর পরিবেশে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। বিকালে ভোট গণনা শেষে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়। শিশুদের এই নির্বাচনে শিক্ষার্থীরাই ভোটার, প্রার্থী, প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন।

জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা জানিয়েছেন- শিশুদের মধ্যে গণতন্ত্র চর্চা, সচেতনা বৃদ্ধি ও নেতৃত্বের বিকাশ গঠনের লক্ষ্যে বর্তমান সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল কেবিনেট নির্বাচনের নিয়ম চালু করে। এরই আলোকে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার লক্ষ্মীপুরে একযোগে ২৫০টি বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ের ৫টি শ্রেণিতে মোট ৮ জন প্রতিনিধি নির্বাচিত হন। এর মধ্যে একজন প্রধান এবং বাকী ৫ জন ৫টি শ্রেণিতে ও অতিরিক্ত আরো ২ জনসহ মোট ৮টি জনকে নির্বাচিত করা হয়। তাদের কাজ হলো-বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য, পুস্তক ও শিখন সামগ্রী, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষরোপন এবং জাতীয় দিবস উদযাপন ও আইসিটি সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণ এবং এ বিষয়ে প্রধান শিক্ষককে অবহিত করণ।

জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, আনন্দঘন পরিবেশে শ্রেণিভিত্তিক তাদের নেতা নির্বাচনের জন্য লাইনে দাঁড়িয়ে শিশু শিক্ষার্থী ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছে। শিক্ষার্থীরা জানায়, এই নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে দেশের প্রতি আমাদের দায়িত্ববোধ সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। এতে আমরা খুবই আনন্দিত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০