রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

বেগমগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর এলাকা থেকে ১৬০ পিস ইয়াবাসহ চিহ্নিত ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা। গত মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ৭টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-চরজব্বর থানার উত্তর গছপিয়া মধ্যপুকুর গ্রামের মো. ইব্রাহিমের পুত্র মো. আরিফ (২৩), চৌমুহনী হাজীপুর গ্রামের মৃত মুকবুল আহম্মেদের পুত্র মো. সালাউদ্দিন (২৮) ও করিমপুর গ্রামের মৃত নবাব আলীর পুত্র মো. কিরণ (৩৪)।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প থেকে প্রেরিত এক পেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের কোম্পানী অধিনায়ক (এসপি) নরেশ চাকমার নেতৃত্বে একদল র‌্যাব সদস্য দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ ওই ৩ আসামিকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১