সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

এবার অস্ট্রেলিয়া ভ্রমণে বাংলাদেশের সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক :

নিউজিল্যান্ডে ভ্রমণ সতর্কতা জারির পর এবার অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বাংলাদেশি অস্ট্রেলিয়ায় রয়েছেন এবং যারা সেখানে ভ্রমণে যেতে চান তারা যেন সব সময় সতর্ক থাকেন, বিশেষ করে পাবলিক প্লেসে। সেখানকার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে গণমাধ্যম এবং স্থানীয়ভাবে তথ্য সংগ্রহের অনুরোধ করা হচ্ছে। ক্যানবেরাতে বাংলোদেশ মিশন তাদের সহায়তার জন্য সব সময় প্রস্তুত আছে। দুটি নম্বরে ফোন করে তথ্য জানা যাবে। নম্বর দুটি হলো-+৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪৫০১৭৩০৩৫।

সতর্ক বার্তায় বলা হয়েছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারান্টের বন্দুক হামালয় ৫০ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছেন। আরো তিনজন বাংলাদেশি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হামলার আগে তিনি নিজেকে একজন বর্ণবাদী হিসেবে অভিহিত করে ৭৪ পৃষ্ঠার একটি ম্যানিফেস্টো প্রকাশ করেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ার একজন সিনেটর একটি বিবৃতি ইস্যু করে মসজিদের হামলার জন্য মুসলিমদেরকে দায়ী করেন। অস্ট্রেলিয়ার একজন আইনপ্রণেতার মন্তব্যের পর আশঙ্কা করা হচ্ছে অস্ট্রেলিয়াতে বর্ণবাদ বাড়তে পারে।

এর আগে, সোমবার (১৮ মার্চ) নিউজিল্যান্ডে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের বিষয়ে ট্রাভেল অ্যাডভাইজরি বা ভ্রমণ সতর্কতা জারি করে বাংলাদেশ। দেশটিতে যারা ভ্রমণের জন্য যেতে চাইছেন তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে এই সতর্কতা নোটিশ জারি করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউডের আরেকটি মসজিদে একজন বন্দুকধারী ঢুকে এলোপাথারি গুলি চালায়। দেশটির ইতিহাসের সবচেয়ে নৃশংস এই সন্ত্রাসী হামলায় বাংলাদেশিসহ ৫০ নিহত হয়। এ ঘটনার পর হামলাকারী ব্রেন্টন ট্যারান্টকে পরে পুলিশ গ্রেপ্তার করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০