শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিরাপদ সড়ক আন্দোলন ২৮ মার্চ পর্যন্ত স্থগিত

আকাশবার্তা ডেস্ক :

ঢাকায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরারের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক শেষে তারা ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

বুধবার (২০মার্চ) বেলা দুইটার দিকে মেয়রের সঙ্গে বৈঠকে বসেন বৈঠকে বিইউপি শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বিইউপি উপাচার্য মেজর জেনারেল এমদাদ উল বারীসহ পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিইউপির আইন বিভাগের শিক্ষার্থী তাওহিদুজ্জামান তাদের আন্দোলন ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেন।

আন্দোলনরত কয়েকজন বিইউপি শিক্ষার্থী জানান, দুপুরে মেয়রের পক্ষ থেকে পাঠানো গাড়ি করে তার কার্যালয় যান প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকে আট দফা ও নতুন করে তিন দফা দাবি নিয়ে মেয়রের সঙ্গে আলোচনা করা হয়।

এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য তিনটি হলো-আবরারকে বাসচাপা দেওয়া চালকের ফাঁসি কার্যকর, জাবলে নূর ও সুপ্রভাত পরিবহনের সব অনুমোদন বাতিল ও ঢাকার সব হকার উচ্ছেদ করে ঝুঁকিপূর্ণ এলাকায় ওভার ব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯মার্চ) বাসচাপায় বিইউপি শিক্ষার্থী আবরারের নিহতের ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ জানান রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। গেলবারের নিরাপদ সড়ক আন্দোলনের মতই এবারেও রাজধানীর বিভিন্ন মোড়ে তারা গাড়ি চালকের লাইসেন্স চেক করেন। আবরারের নিহতের ঘটনায় তার বাবার করা মামলায় গ্রেপ্তার সুপ্রভাত পরিবহনের চালক সিরাজুলকে ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১