সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বৃহস্পতিবার বসতে যাচ্ছে পদ্মা সেতুর নবম স্প্যান

আকাশবার্তা ডেস্ক :

আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ) বসতে যাচ্ছে পদ্মা সেতুর নবম স্প্যান। ভাসমান ক্রেন তিয়ান-ই এ স্প্যান নিয়ে আজ বুধবার (২০ মার্চ) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে নবম স্প্যান নিয়ে রওনা হয়েছে বলে জানিয়েছেন সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের। এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এই স্প্যানটিকে ক্রেনে ফিটিং করে সব প্রস্তুতি শেষ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এ প্রকল্পে কর্মরত এক প্রকৌশলী জানান, স্প্যানটি কনস্ট্রাকশন ইয়ার্ডে পেইন্টিং শেষে বসানোর উপযোগী হয়। পদ্মাসেতুর চ্যানেল দিয়ে স্প্যান বহনকারী ক্রেনটি নিয়ে যাওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলার এলাকায় অবস্থান করবে আজ। ধারণা করা যায় ৭-৮ ঘণ্টার মধ্যে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাবে। বৃহস্পতিবার (২১ মার্চ) স্প্যানটি পিলারের ওপর বসানোর কথা রয়েছে।

সূত্রটি আরো জানায়, সেতুর মোট পিলার ৪২টি, এর মধ্যে ২১টির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে।নদীতে যে ২৬২টি পাইল ড্রাইভ বসবে তার মধ্যে ২০৯টি পাইল ড্রাইভ সম্পন্ন হয়েছে। বাকি আছে ৫৩টি পাইল ড্রাইভ। মোট ২৯৪টি পাইলের মধ্যে ২৪১টি পাইল ড্রাইভ সম্পন্ন।

মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনেরই আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। স্প্যান বসানো হয়েছে ৮টি, বাকি আছে ৩৩টি। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। জাজিরা প্রান্তে সেতুর ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২ পিলারে সাতটি স্প্যান ও মাওয়া প্রান্তে ৫ ও ৬ নম্বর পিলারে একটি অস্থায়ী স্প্যান বসানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930