সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন : লক্ষ্মীপুরে নৌকার প্রার্থীর সভায় গোবর নিক্ষেপের অভিযোগ

আকাশবার্তা ডেস্ক :

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সভায় প্রতিহিংসার গোবর ছোঁড়া নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে। জেলা আওয়ামীলীগের ব্যানারে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ে সদরের উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেমের পক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এদিকে দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে একই উপজেলার স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

নৌকার প্রতীক প্রার্থীর সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় শহরের সমসেরাবাদ এলাকায় নৌকার পক্ষে প্রচারণা সভা চলাকালে নেতা-কর্মীদের লক্ষ্য করে গোবর নিক্ষেপ করে দূর্বৃত্তরা। এ সময় কয়েকজন নেতার গায়ে গোবর লেগে তারা লাঞ্চনার শিকার হন।

একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে বহিরাগত অস্ত্রধারীরা এলাকায় অবস্থান করাসহ নৌকার কর্মী সমর্থকদের হুমকি ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এতে করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান আওয়ামীলীগ সভাপতি।

অপরদিকে জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলনের পর একইদিন দুপুর ১ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম) ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু। এ সময় গোবর নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই নিন্দনীয় কাজে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান টিপু। এ সময় পাল্টা অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থীর জনপ্রিয়তা শুন্য দেখে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করছেন তারা। ভোটের মাঠে জনগণের কাছে না যেয়ে কিছু সেলফিবাজ নেতা তাদের বাসায় বসে উল্টা পাল্টা বকছেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চান এই প্রার্থী।

উল্লেখ্য, আগামী ২৪ মার্চ সদর উপজেলা, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জসহ লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930