শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

রায়পুরে দিনমজুরের বসতঘরে হামলা-ভাংচুর, শিশু আহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দিনমজুর জহিরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় আঁখি আক্তার নামে ৪ বছরের এক শিশু আহত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রতিপক্ষ সফিক উল্যাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, জমি নিয়ে সাইচা গ্রামের জহিরুল ইসলামের সাথে সফিক উল্যার বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়। ঘটনার সময় সফিক উল্যা সহযোগীদের নিয়ে জহিরুলের বসতবাড়িতে হামলা-ভাংচুর চালায়। এ সময় ঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ এবং আসবাবপত্র ভাংচুর করা হয়। ঘটনার সময় তার মেয়ে আঁখিকে মারধর করা হয়। যাওয়ার সময় তারা এক ভরি স্বর্ণালংকার, জমি বিক্রির ১ লাখ ৫০ হাজার টাকা ও জমির দলিল নিয়ে যায় বলে অভিযোগ জহিরুলের। আহত আঁখিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ সফিক উল্যা বলেন, জহিরুলদের সাথে জমি নিয়ে কথা কাটাকাটি হয়েছে। আমরা ঘর ভাংচুরের ঘটনায় জড়িত নই। কারা ভাংচুর করেছে তা আমাদের জানা নেই।

জানতে চাইলে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে থানায় হাজির হওয়ার জন্য নোটিশ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১