শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

প্রশংসায় ভাসছেন রোদেলা

বিনোদন ডেস্ক :

রোদেলা জান্নাত কয়েকদিন আগেও মালয়েশিয়ায় পড়াশোনা করছিলেন। পড়াশোনার পাশাপাশি দেশে আসা-যাওয়া ছিল তার। কিছুদিন আগে হঠাৎ ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘শাহেনশাহ’ ছবিতে কাজের সুযোগ পেয়ে যান রোদেলা।

এ ছবিতে আরেক নায়িকা নুসরাত ফারিয়া থাকলেও তার ভূমিকাও কম না। তার প্রমাণ মিলল ‘শাহেনশাহ’ ছবির নতুন গানে। ‘প্রেমের রাজা’ শিরোনামের এ গানটি সমপ্রতি পরিচালক শামীম আহমেদ রনী ইউটিউবে প্রকাশ করেছেন। এ ছবিতে প্রিয়া চরিত্রে অভিনয় করেছেন রোদেলা। গানটি প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি।

এ গান ও নতুন ছবিটি নিয়ে রোদেলা বলেন, আমাকে দর্শকরা এভাবে গ্রহণ করবে ভাবতেও পারিনি। প্রথমবার চলচ্চিত্রে কাজ করলাম আমি। ‘প্রেমের রাজা’ গানটি প্রকাশের পর একজন আমাকে লিখে পাঠিয়েছে রোদেলা চমক দেখলাম। আমি দর্শকদের বলতে চাই, শাকিব খান ও নুসরাত ফারিয়া দুজনই আমার চেয়ে অনেক বড় শিল্পী। নতুন হিসেবে তাদের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ হয়েছে এটাই আমার কাছে চরম পাওয়া। ছবিটি নিয়ে আমি আশাবাদী। উল্লেখ্য, ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের সঙ্গে তার একটি রোমান্টিক গানও রয়েছে।

কণ্ঠশিল্পী ইমরান ও কনার গাওয়া এ গানটি কিছুদিন পরেই প্রকাশ হবে। এ ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। ছবিতে শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, উজ্জ্বল, আহমেদ শরিফ, বড়দা মিঠু, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ। ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজি।

পহেলা বৈশাখ উপলক্ষে ১২ই এপ্রিল বাংলাদেশে ‘শাহেনশাহ’ মুক্তি পাবে এবং সাফটা চুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গেও ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮