নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে লক্ষ্মীপুরে অন্ধকল্যাণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু করেছে। ২৬ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাগবাড়িস্থ এনআর গ্রীণ টাওয়ারের ৫ম তলায় এ হাসপাতাল উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
হাসপাতালের চেয়ারম্যান এ্যাড. মাহমুদুল হক সুজনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মহিব উল্যাহ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, ডিআইওয়ান ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ প্রমুখ।

অন্ধকল্যাণ চক্ষু হাসপাতালে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। হাসপাতালটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানবসেবার আরও একটি দ্বার উম্মোচিত হলো বলে দাবি করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ্যাড. মাহমুদুল হক সুজন।