মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

প্রেমিকার আত্মহত্যার খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক :

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার আত্মহত্যার খবর শুনে প্রেমিক আত্মহত্যা করেছেন। অল্প সময়ের ব্যবধানে দু’টি প্রাণহানির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত প্রেমিকা উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের নুরুল ইসলামের মেয়ে রিমা আক্তার (১৮) ও প্রেমিক পার্শ্ববর্তী মুন্সিরহাট ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে রুমন (১৯)। এই যুগলের মৃত্যুুর বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় সূত্র জানায়, মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী রিমা আক্তারের সঙ্গে কলেজের ছাত্র নোমান ওরফে রুমনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। উভয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিকা রিমা রোববার বিকেলে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি থানায় নিয়ে যায়।

এদিকে, প্রেমিকার আত্মহত্যার খবর পেয়ে রোববার রাতেই কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রাবাসে বিষপানে আত্মহত্যা করে প্রেমিক রুমন। এর আগেও একবার রুমন আত্মহত্যার চেষ্টা করেছিল। সদর দক্ষিণ থানা পুলিশ রুমনের লাশ উদ্ধার করেছে।

স্থানীয় ইউপি মেম্বার সেলিম মিয়া জানান, রুমন তার প্রেমিকা রুমা আক্তারের মৃত্যুর খবর শুনে শোকাহত হয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি খুবই দুঃখজনক।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, রুমন নামে এক যুবক আত্মহত্যা করেছে। পুলিশ রুমনের লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা বলেন, রুমা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১