মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

কমলনগর-রামগতিতে মেঘনার ভাঙন রোধে কাজ করা হবে : মেজর (অব.) মান্নান এমপি

আকাশবার্তা ডেস্ক :

বিকল্পধারার মহাসচিব ও লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন, লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি উপজেলায় মেঘনার ভয়াবহ ভাঙনে বিস্তৃর্ণ জনপথ বিলীন হয়ে গেছে। সারাবছর ধরে অব্যাহত ভাঙনে এখানকার মানুষ অসহায়। এ ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় কাজ করা হবে। শীঘ্রই ১৪০০ মিটার কাজ করা হবে। এছাড়াও আরও ১৫ কিলোমিটার কাজের জন্য মন্ত্রণালয়ে অনুমোদনের চেষ্টা করা হচ্ছে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেরার মাতাব্বরহাট নদী তীর রক্ষা বাঁধ পরিদর্শণকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি শুধু দলের নয়; সকলের এমপি। সবাই আমার কাছে সমান। আমি সবার কথা শুনবো; এলাকার উন্নয়নের চেষ্টা করবো। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মেজর (অব.) আবদুল মান্নানের সহধর্মিনী উম্মে কুলসুম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুজ জাহের সাজু, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুসা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, বিকল্পধারার উপজেলা সভাপতি মোহাম্মদ উল্যাহ, সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া, রামগতি উপজেলা বিকল্পধারার যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মোল্লা, কমলনগর উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার রুক্সি, বিকল্প যুবধারার কেন্দ্রীয় নেতা মো. শহিদ উল্লাহ, কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, গত তিন যুগেরও বেশী সময় ধরে কমলনগরে মেঘনার অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে গেছে বিস্তৃর্ণ জনপথ। হুমকির মুখে রয়েছে উপজেলা কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি বহু স্থাপনা। এলাকাবাসীর দাবীর মুখে ১ কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। অনিয়ম ও নিন্মমানের কাজ হওয়া গত দেড় বছরে ওই বাঁধে ৮ বার ধস নামে। দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া বাঁধের সংস্কার ও বর্ষার আগে আরও ৮ কিলোমিটার বাঁধ নির্মাণ করার দাবী জানান এলাকাবাসী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১