সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরের কুশাখালিতে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে মোসলেহ উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের আরও তিনজনকে কুপিয়ে আহত করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয় ডাকাতরা।

সোমবার (০১ এপ্রিল) দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে।

মোসলেহ উদ্দিন ওই গ্রামের দুদু মিয়া পাটোয়ারীর ছেলে ও কুশাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ পাটওয়ারীর ভাই । তিনি স্থানীয় চৌধুরী বাজারে মাংস ব্যবসায়ী ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী সদর হাসপাতাল মর্গে রয়েছে।

আহতরা হলেন- নিহত মোসলেহ উদ্দিনের মা-আয়েশা বেগম, ভাই মিলন হোসেন ও ছেলে আরমান হোসেন। তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, রাতে মোসলেহ উদ্দিনের বাড়িতে একদল ডাকাত হামলা করে। তিনি হাট থেকে বাড়ি ফিরে ডাকাতির বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকেন। এ সময় ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি করে। তার মা, ভাই ও ছেলে এগিয়ে এলে তাদেরকে কুপিয়ে আহত করা হয়। পরে ডাকাত দল স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

ডাকাতরা চলে গেলে স্থানীয়রা এসে গুলিবিদ্ধ মোসলেহ উদ্দিনসহ আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ মোসলেহ উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থলে রয়েছেন। এ বিষয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

স্থানীয় কুশাখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আমিন ডাকাতি ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930