বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রামগঞ্জে পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

নিজস্ব প্রতিবেদক, রামগঞ্জ (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামে পরকীয়া প্রেমিকের হাত ধরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আঁখি আক্তার নামে এক গৃহবধূ উধাও হওয়ার  অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে।

আঁখি আক্তার নারায়ণপুর গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দিনের স্ত্রী ও পার্শ্ববতী ফরিদগঞ্জের মাদারপাড়া গ্রামের আমির খাঁনের মেয়ে। এ ঘটনায় ওই দিনই থানায় বাদি হয়ে নাসির উদ্দিন মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৫ মাস আগে নাসির উদ্দিনের সাথে আঁখির বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখির বড় বোনের দেবর মিঠুর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে পরকীয়া প্রেমিক মিঠু আঁখিকে নিজের স্ত্রী দাবি করে ছবি দিয়ে পোষ্টার ছাপায়। এতে ওই এলাকায় জনসাধারণের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার জুম্মার নামাজের সময় ব্যবসায়ী নাসির বাড়িতে না থাকার সুযোগে নগদ সাড়ে ৩ লাখ ও ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় আঁখি।

রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া জানান, আঁখি আক্তারের পালিয়ে যাওয়ার ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১