সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

গ্লোবাল মিটিং অন রোড সেফটি সেমিনারে অংশ নিতে আজ গ্রীস যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

আকাশবার্তা ডেস্ক :

৬ষ্ঠ গ্লোবাল মিটিং অন রোড সেফটি সেমিনারে অংশ নিতে আজ রাত ১টা ৪০মিনিটে (০৯.০৪.২০১৯) এমিরেটস এয়ারওয়েজ যোগে গ্রীসের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এই সেমিনারটির আয়োজন করেছে গ্লোবাল এ্যালায়েন্স অব এনজিওস ফর রোড সেফটি। যারা জাতিসংঘের সঙ্গে মিলে সারা বিশ্বে সড়ক দুর্ঘটনা কিভাবে কমিয়ে আনা যায় সেই লক্ষ্যেই কাজ করছে।

উল্লেখ্য ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য জাতিসংঘ কর্তৃক যে ডিকেড ঘোষিত আছে তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি। বিশ্বের বিভিন্ন দেশের সড়ক দুর্ঘটনা কাজ করা বিভিন্ন সংগঠন নিয়ে এই সংস্থাটি গঠিত। সংস্থাটির সাথে বৃটেনের রয়েল ফ্যামিলির সদস্যও যুক্ত আছেন। এবারের সেমিনারে রয়েল ফ্যামিলির একজন সদস্যও যোগ দিবেন।

এবারের সেমিনারের উদ্দেশ্য হচ্ছে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য জাতিসংঘ কর্তৃক ডিকেড শেষ হতে যাচ্ছে। ২০১১ সালে ঘোষিত ২০২০ সাল তথা এই দশ বছরকে টার্গেট করে ডিকেড ঘোষিত হয়। ইতিমধ্যেই ঘোষিত ডিকেডের ৯ বছর চলছে। ২০২০ সালে এর মেয়াদ শেষ হবে। এই সময়ের মধ্যে সারা বিশ্বে সড়ক দুর্ঘটনা কতটুকু কমিয়ে আনা গেছে, যদি না কমে থাকে কেন কমেনি, কোন কোন ক্ষেত্রে অগ্রগতি আছে, আর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি করা দরকার তা আলোচনা হবে এই সেমিনারে। সেইসাথে কিভাবে এই সময়ের মধ্যে বাকী কাজ বা যে প্রস্তাবনা আসবে তা বাস্তবায়ন করা যায় তারও একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

ইলিয়াস কাঞ্চন সেমিনারে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার চিত্র, কারণ, প্রতিকার, অগ্রগতি, করণীয়, সুপারিশমালাসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখবেন। তিনি এই সেমিনারে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে গত ২৫ বছরের কর্মকাণ্ডও তুলে ধরবেন। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন নিসচার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয় যিনি এলায়েন্স এডভোকেট অর্থাৎ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার দিক নির্দেশনার উপর ভূমিকা রাখেবেন। সাথে থাকবেন নিসচার প্রশিক্ষণ সম্পাদক ফারিহা ফাতেহ। যিনি সারা বিশ্বে সড়ক দুর্ঘটনা নিরসনে প্রশিক্ষণের বিষয়টির সাথে আমাদের প্রশিক্ষণের সমন্বয় করবেন। জয় এবং ফারিহা উভয়ই এই দুই বছরে গ্লোবাল এ্যালায়েন্স অব এনজিওস ফর রোড সেফটি প্রণীত দিকনির্দেশনার আলোকে বাংলাদেশে কাজ করবেন।

সূত্র : নিরাপদ নিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930