সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

বাড়ি বাড়ি গিয়ে ইসির তথ্য সংগ্রহ শুরু ২৩ এপ্রিল

আকাশবার্তা ডেস্ক :

আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন।

১৩ মে (সোমবার) তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ওয়ার্ডে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে চোখের আইরিশের প্রতিচ্ছবি ও দশ আঙুলের ছাপ নেওয়া হবে। এরপর ২০১৯ সালের ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

সোমবার (০৮ এপ্রিল) কমিশন বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসি যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান।

তিনি বলেন, এবার মোট চার বছরের তথ্য নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে তিন বছরের নাকি চার বছরের তথ্য নেওয়া হবে, সে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কমিশন।

পরিকল্পনা অনুযায়ী, চার বছরের তথ্য নিলে ২০০৪ সালের ১ জানুয়ারির আগে যারা জন্ম নিয়েছেন তাদের তথ্য নেওয়া হবে। আর তিন বছরের তথ্য নিলে ২০০৩ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম হয়েছে, তাদের তথ্য নেওয়া হবে।

এক্ষেত্রে ২০১৯ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদের তালিকায় যুক্ত করা হবে আগামী বছর। এরপর ২০, ২১ ও ২২ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০