সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে জেএসসিতে এবারো সেরা স্কুল প্রতাপগঞ্জ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবারো জেলার প্রথমস্থান অর্জন করেছে সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয়স্থান এবং লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় তৃতীয়স্থানে রয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এবার ৩৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। এরমধ্যে জিপিএ-৫ পায় ৪৩ জন, এ গ্রেড ২৩৪ জন, এ-৩৫ ও বি গ্রেডে পাস করে ৫ জন। লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৬৫ জন পরীক্ষা দিয়ে একজন অনুপস্থিতসহ ৬ জন ফেল করে। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পায় ৪৮ জন, এ গ্রেডে পাস করে ১১৩, এ- গ্রেডে ৫৭, বি গ্রেড ৩১ ও সি গ্রেড ১০ জন পাস করে।
লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় থেকে ২৫৩ জন পরীক্ষা দিয়ে একজন অনুপস্থিতসহ ৬ জন ফেল করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন, এ গ্রেড ৯৭, এ- গ্রেড ৫৯, বি গ্রেড ৩৭ ও সি গ্রেড ১৯ জন পাস করে। পাশাপাশি রায়পুর মার্চ্চেন্ট একাডেমী থেকে ৪৩ জন জিপিএ-৫ অর্জন করে। এ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫১ জন। ফলাফল অনুযায়ী রায়পুর মার্চ্চেন্ট একাডেমী জেলার মধ্যে চতুর্থস্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। রায়পুর উপজেলার এলএম উচ্চ বিদ্যালয় থেকে একজনও জিপিএ-৫ পায়নি। এ গ্রেডে পাস করে মাত্র ১৫ জন, ফেল আছে ৫ জন। জেলার রামগঞ্জ এমইউ উচ্চ বিদ্যালয়ে ৮৩ জন পরীক্ষার্থীর ৩১ জনই ফেল।
বিগত কয়েক বছরের ফলাফল অনুযায়ী জেলার মধ্যে এবারও প্রথমস্থানে রয়েছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি এবারের জেএসসি পরীক্ষাসহ বিগত ৬ বছর যাবত এসএসসি এবং জেএসসি পরীক্ষায় জেলার মধ্যে প্রথমস্থান হওয়ার গৌরব অর্জন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে। তিনি বলেন, শ্রেণিকক্ষে শিক্ষক এবং বাড়িতে অভিভাবকদের তদারকি ভূমিকা পালন করায় ভাল ফলাফল অর্জন করতে সহায়ক হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31