রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

প্রাইভেটকারে ৭৮ কেজি গাঁজা, ৩ জন রিমান্ডে

আদালত প্রতিবেদক :

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় প্রাইভেটকার থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করার মামলায় তিনজনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৩ এপ্রিল) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মাদক আইনে করা মামলার সুুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমান তিনজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে শিউলি ওরফে শিল্পী বেগমের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যাদেরকে রিমান্ডে পাঠানো হলো তারা হলেন- মো. মনিরুল ইসলাম, মাসুম মিয়া ও মো. লিটন মিয়া।

এর আগে, শুক্রবার শেরেবাংলা নগর থানার ফার্মগেট এলাকায় গোপন সংবাদে অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রোপ্তার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে জানানো হয়, শুক্রবার দুপুরে শেরেবাংলা নগর থানার ফার্মগেট এলাকায় গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গাড়ি হতে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করার সময় ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১