সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হবে আড়াই বছরে

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে সর্বাধুনিক স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদ তথা সরকার এ ব্যাপারে জায়গাও বরাদ্দ দিয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগামী দুই বছরের মধ্যে পূর্বাচলে অন্তত ৫০-৬০ হাজার দর্শক ধারণক্ষমতার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণকাজ শেষ করার কথা বলেছেন। তবে সে নির্মাণকাজের অগ্রগতি থাকলেও গতকাল পর্যন্ত কাজের অগ্রগতির খবর মিডিয়ায় আসেনি।

আসবে কী করে? যারা এ স্টেডিয়াম নির্মাণকাজ তদারক, পরিচালনা ও তত্ত্বাবধানে থাকবেন সেই প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রজেক্ট ইমপ্লিমেন্টেসন কমিটি’র (প্রজেক্ট বাস্তবায়ন কমিটি) কাজই তো এখন পর্যন্ত শুরু হয়নি। গতকাল বিসিবি কার্যালয়ে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির প্রথম সভা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম শীর্ষ কর্তা, নামি ক্রিকেট সংগঠক বিসিবি পরিচালক মাহবুব আনামকে আহ্বায়ক করে বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের সমন্বয়ে আপাতত পাঁচ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

মাহবুবুল আনাম আহ্বায়ক এবং বাকি চার সদস্য হলেন চার বোর্ড পরিচালক মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান লোকমান হোসেন ভুঁইয়া, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল এবং পারচেজ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন। এর বাইরে আরও তিনজন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। সেখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েটের একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং একজন আইনবিদকে রাখা হবে। গতকাল দুপুরে প্রজেক্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহবুবুল আনাম তাদের প্রথম সভা শেষে সংবাদ মাধ্যমে বলেন, আজ (গতকাল) আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির প্রথম সভা ছিল। কিছুটা পরিচিতি সভার মত।

কীভাবে আমরা এই পরিকল্পনাটি করব তার একটা রূপরেখা তৈরি করা হয়েছে। এই কমিটির বাইরে থেকে বেশকিছু এক্সপারটিজ আমরা অন্তর্ভুক্ত করব। বুয়েট থেকে প্রতিনিধি নেব। যারা অডিট করে তাদের থেকেও প্রতিনিধি নিয়ে সামনের দিকে অগ্রসর হবো। প্রধানমন্ত্রী এই জমিটি বরাদ্দ করেছেন, রাজউকের মাধ্যমে একটা প্রতীকী মূল্যে।

এ মাসের মধ্যেই আমরা মাঠের পজেশনে কাজ করব। পজেশন পেলেই কাজ গতিসম্পন্ন হবে। মাঠটি প্রটেক্ট করা, একটা সাইট অফিস করা, অন্যান্য যে পরিকল্পনা রয়েছে সেগুলো সামনের দিকে আগাবো। এসময় পূর্বাচলের এ স্টেডিয়ামটিকে বিশ্বের অন্যতম সুন্দর করে গড়ে তোলার ইচ্ছার কথা জানান মাহবুব আনাম। তিনি বলেন, আমাদের ইচ্ছা এই স্টেডিয়ামটা এমন একটা স্টেডিয়াম হবে যেটা শুধু এই অঞ্চল কেন, পুরো বিশ্বের মধ্যে সুন্দর স্টেডিয়াম হিসেবে পরিগণিত হবে। যেহেতু এটা গ্রিন ফিল্ড স্টেডিয়াম সেহেতু এখানে আমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে। আপনারা জানেন যে, মিরপুর স্টেডিয়ামকে আমরা কনভার্ট করেছি। সেজন্য আমরা আন্তর্জাতিক মানের, যারা স্টেডিয়াম করেছে, তাদের কনসালটিং ফার্মকে নিযুক্ত দেয়ার ব্যাপারে একটা আন্তর্জাতিক প্রক্রিয়া করা হবে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডার পদ্ধতিতে করা হবে।

তিনি বলেন, স্টেডিয়ামের ফিজিক্যাল কাজ আগামী শীত মৌসুমের আগে করা হবে না। বিসিবি অলরেডি একটা কনসেপ্ট ড্রয়িং তৈরি করেছে। ওই কনসেপ্ট ড্রয়িংটাকে এনলার্জ করা এবং এর মধ্যে আমাদের অন্য যেই জিনিসগুলো থাকবে, ড্রেসিংরুম বলেন যাই বলেন, সেগুলোকে আরও ডিটেইল করা। বিসিবি বোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এখানে একটা স্টেডিয়াম থাকবে। একটা একাডেমি গ্রাউন্ডের মত থাকবে। তার মানে আমরা দুটো মাঠ পাব।

ওই জিনিসগুলো অলরেডি বিসিবি ডিসাইড করেছে। ৩৭ একর জমি আছে, ওখানে কী কী করা সম্ভব সেটা আমরা ভেবে রেখেছি। তার মতে ৩০ মাসেই আলোর মুখ দেখবে পূর্বাচলের এ শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তিনি বলেন, আমরা আশা করছি ২৮ থেকে ৩০ মাসের মধ্যেই পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি উদ্বোধন করা হবে। দেশের তো বটেই, বিশ্বের ইতিহাসেই অন্যতম সুন্দর করে গড়া হবে নতুন এ স্টেডিয়ামটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০