মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ২৮ এপ্রিল পালিত হবে জাতীয় আইনগত সহায়তা দিবস

আকাশবার্তা ডেস্ক :

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’- এ স্লোগানে আগামী ২৮ এপ্রিল পালিত হতে যাচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় আইনগত সহায়তা সংস্থা, লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সংগঠনটির মাসিক সভা ও সমন্বয় সভায় এ প্রস্তুতি গ্রহণ করা হয়।

ওই দিন সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে আইনি সহায়তায় সচেতনতামূলক মেলার উদ্বোধন করা হবে। রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন বেসরকারি সংস্থার ষ্টল এতে শোভা পাবে। এছাড়াও বিনামূল্যে আইন সহায়তা প্রদান সংক্রান্ত সচেতনতামূলক লিপলেট জেলার যানবাহন স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বিতরণের সিদ্ধান্তও এই সভায় গ্রহণ করা হয়।

সভায় লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহেনূর এর সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড এর সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ ফাহ্াদ বিন-আমিন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা সিরাজুল হক মল্লিক ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন হাওলাদারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১