রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন আমানীলক্ষ্মীপুর থেকে জসিম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পুুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত জসিম চন্দ্রগঞ্জ ইউপির আমানীলক্ষ্মীপুর গ্রামের মাইন উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত নুর হোসেনের ছেলে। পরিবারের দাবি, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী নাজমা বেগম জানান, শনিবার দিবাগত রাত ৯টার দিকে কে বা কারা বাড়ি থেকে জসিমকে ডেকে নিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমি ঘুমিয়ে পড়ি। সকালে বাড়ির লোকজনের শোর চিৎকার শুনে আমি গিয়ে দেখি পার্শ্ববর্তী দারাজী ব্যাপারী বাড়ির সামনে মাচাংয়ের উপর আমার স্বামীর লাশ পড়ে রয়েছে। পরে এলাকাবাসী চন্দ্রগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমার স্বামীর লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের স্ত্রী আরো জানান, মাসখানেক আগে আমার স্বামীকে চাটখিল থানা পুলিশ মাদক মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। কিন্তু আমাদের পরিবার থেকে তার জামিনের ব্যাপারে আদালতে কোন পদক্ষেপ না নিলেও রহস্যজনকভাবে আমার স্বামী গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার জামিন পেয়ে শুক্রবার বাড়িতে আসেন। তার জামিন কিভাবে হলো আমাদেরকে জানায়নি সে। পরদিন শনিবার রাতে কে বা কারা আমার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়ার পর সারারাত আর তার কোন খোঁজখবর পাইনি। এ ঘটনায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, জসিম উদ্দিন নামে এক ব্যক্তির লাশ আমানীলক্ষ্মীপুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১