রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

স্ত্রীর স্বীকৃতি চাইতে এসে অগ্নিদগ্ধ তরুণী ঢামেকে মারা গেছেন

আকাশবার্তা ডেস্ক :

স্ত্রীর স্বীকৃতি আদায়ে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরে আসার পর আগুনে দগ্ধ সেই তরুণীকে বাঁচানো যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন শাহীনুর আক্তার (২২) নামের ওই তরুণী সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মারা যান।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহীনুরের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
রোববার রাত ২টার দিকে বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয় শাহীনুরকে। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নতুনহাট এলাকার সোনাগাজী গ্রামে।

এরআগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারিরহাট এলাকায় রোববার অগ্নিদগ্ধের ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানিয়েছিলেন। প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয় শাহীনুরকে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে শাহীনুর সংবাদকর্মীদের জানিয়েছিলেন, দুই বছর আগে মোবাইল ফোনে কমলনগরের পাটারীরহাট এলাকার মোহর আলীর ছেলে সালাহ উদ্দিনের সঙ্গে তার প্রেম হয় এবং এর কয়েকমাস পরে রাউজানে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী এক বছর শ্বশুরালয়ে আসা-যাওয়া করলেও স্ত্রীকে কখনই নিজের বাড়ি নেওয়ার আগ্রহ দেখায়নি বলে মেয়েটির ভাষ্য।

শাহীনুর জানিয়েছিলেন, বিভিন্ন সময়ে তিনি শ্বশুরবাড়ি আসার তাগিদ দিলেও তাতে সাড়া দেননি স্বামী সালাহ উদ্দিন। এ অবস্থায় খোঁজখবর নিয়ে গত শুক্রবার রাতে তিনি একাই আসেন স্বামীর বাড়ি। সেখানে এসে দেখতে পান সালাহ উদ্দিন দুই সন্তানসহ অন্য স্ত্রী নিয়ে অনেক আগে থেকেই সেখানে সংসার করছেন।

শাহীনুর নিজেকে স্ত্রী হিসেবে পরিচয় দিলে সালাহ উদ্দিন তা অস্বীকার করেন। এরপর তিনি স্ত্রীর স্বীকৃতি আদায়ের আশায় দুই দিন ধরে এলাকায় বিভিন্নজনের কাছে ধর্না দেন বলে জানান।

বিষয়টি তিনি স্থানীয় চরফলকন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাফিজ উল্যা ও গ্রাম পুলিশ আবু তাহেরকে জানান। তারা বিষয়টি সুরাহা করার কথা বলে দুই দিন সময়ক্ষেপণ করেন বলে মেয়েটির অভিযোগ ছিল।

ওই অবস্থায় রোববার বিকালে সালাহ উদ্দিন তাদের বাড়ির পাশের একটি সয়াবিন ক্ষেতে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন বলে শাহীনুর বলেছিলেন।

তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি সদস্য হাফিজ উল্যা বলেছেন, ওই তরুণী নিজেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন। গায়ে আগুন ছড়িয়ে পড়লে পাশের এক বাড়িতে গামলার পানিতে ঝাঁপ দিয়েছিলেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, তরুণীর অগ্নিদগ্ধের কারণ ও অভিযুক্ত সালাহ উদ্দিনকে খুঁজছে পুলিশ। দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১