সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে তরুণীর মৃত্যুর ঘটনায় ৪ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ তরুণী শাহিনূরের মৃত্যুর ঘটনার মামলায় পুলিশের গ্রেপ্তাারকৃত ৪ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বুধবার (২৪ এপ্রিল) বিকালে কমলনগরের আমলী আদালতের বিচারক মো. তারেক আজিজ তাদের রিমান্ড মঞ্জুর করেন। দাহন জাতীয় পদার্থ দ্বারা মৃত্যু ঘটানো ও এই কাজে সহায়তার অভিযোগ থাকায় ওই আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ডকৃত আসামিরা হলেন- মো. হাফিজ মেম্বার, আলাউদ্দিন, রহমান ও গ্রাম পুলিশ তাহের।

আদালত সূত্রে জানা যায়, স্ত্রীর মর্যাদা চাইলে কেরোসিনের আগুনে পুড়িয়ে শাহিনূরকে হত্যার চেষ্টা করা হয় বলে দাবি করা হয় কথিত স্বামী কমলনগরের চরফলকন নিবাসী সালাহ উদ্দিনের বিরুদ্ধে। পরে সোমবার সকালে অগ্নিদগ্ধ শাহিনূর ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের বাবা জাফর উদ্দিন বাদি হয়ে সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (সংশোধনী ২০০৩) ৪ (১)/৩ ধারায় এ মামলা করা হয়।

এদিকে ঘটনার পর আটককৃত ৪ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ড চান। লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মামলার প্রধান আসামি সালাহ উদ্দিনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930