শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দুদকের জালে আটকা পড়লে বের হওয়া কষ্টের

আকাশবার্তা ডেস্ক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. মোজাম্মেল হক খান বলেছেন, দুর্নীতি যারা করে তারা পরিবারের জন্য অশান্তি ডেকে আনে। ঘুষ দুর্নীতির টাকা সংসারে আসলে সংসারে শান্তি থাকে না। কারণ দুদকের জালে আটকা পড়লে বের হওয়া কষ্টের।

বুধবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদক কমিশনার বলেন, দুদকের মামলা ক্যান্সারের মত। সহজে ছাড়ে না। তবে আমাদের উদ্দেশ্য কাউকে বিপদে ফেলা নয়। দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে অনিয়ম, দুর্নীতি দূর করতে হবে। কারণ আমরা এ দেশকে ভালোবাসি।

দুদকের বিভাগীয় পরিচালক মো. আবদুল করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, নগর দুর্নীতি দমন কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী।

সূত্র : বাংলানিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১