সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বেগমগঞ্জের ছয়ানী বাড়ি হতে মহরম বাড়ি পর্যন্ত সড়কের বেহালদশা

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউপির কোয়ারিয়া গ্রামের ছয়ানী বাড়ির দরজা হতে ঢাকা-লক্ষ্মীপুর সড়ক সংলগ্ন মহরম বাড়ি পর্যন্ত পাকা রাস্তাটির বেহালদশায় পরিনত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় সহস্রাধিক লোক যাতায়াত করেন। দীর্ঘ ৮ বছর যাবত জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসের বাণী শোনালেও কাজের কাজ কিছুই হয়নি।

৮০’র দশকে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে বটগ্রাম ডহরপাড়া গ্রামের বটগ্রাম পোল থেকে মোহাম্মদপুর গ্রামের মহরম বাড়ির পোল পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন সময়ে রাজনৈতিক পট পরিবর্তন হলেও রাস্তাটির কোন পরিবর্তন হয়নি। বিএনপি-আওয়ামীলীগ বেশ কয়েকবার ক্ষমতায় এলেও এখন পর্যন্ত রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট বিভাগ।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার তথা ফখরুদ্দীন-মঈনুদ্দিনের আমলে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর রহমানের প্রচেষ্টায় রাস্তাটি পাকা করা হয়। রাস্তাটি পাকা করার পর প্রায় ১১ বছরে পেরিয়ে গেলেও এই রাস্তাটি সংস্কারের আর কোন উদ্যোগ নেয়া হয়নি।

স্থানীয় ভুক্তভোগিরা জানায়, এই রাস্তা দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারে না। বিশেষ করে গর্ভবতী মহিলা, রোগী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, মসজিদের মুসল্লীসহ স্থানীয় জনসাধারণের চলাচলে মারাত্মকভাবে সমস্যা দেখা দিয়েছে। রাস্তার লাল বালু উড়ে পথচারীদের নাকে, মুখে ঢুকে রোগাক্রান্ত হয়ে পড়েছে এই এলাকার মানুষ।

সাবেক মেম্বার মহিউদ্দিন খোকন জানান, আমরা দীর্ঘদিন যাবক রাস্তাটি সংস্কার করা হবে শুনেছি কিন্তু এর জন্য কোন বরাদ্দ দিচ্ছেনা সংশ্লিষ্ট বিভাগ। তিনি বলেন, রাস্তাটি পাকা না হয়ে কাঁচা থাকাই ভালো ছিল। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগি এলাকাবাসী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31